Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য বার কাউন্সিল নির্বাচনে বড়ো জয় কালীঘাট তৃণমূলের

: উধাও গেরুয়া ঝড়! রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে বড়ো জয় পেল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল।

রাজ্য বার কাউন্সিল নির্বাচনে বড়ো জয় কালীঘাট তৃণমূলের
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উধাও গেরুয়া ঝড়! রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে বড়ো জয় পেল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। ২৩ আসনের পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ দাপট দেখিয়ে মোট ২৩টি’র মধ্যে ১৫টি আসন নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস। বিজেপির ল সেল আটকে রইল তিন আসনে। কংগ্রেস পেল দু’টি আসন। বামপন্থী আইনজীবী সংগঠনও জয় পেয়েছে ৩টি আসনে। মহিলা সংরক্ষিত পাঁচটি আসনের ৪টিতেই জয় পেয়েছে তৃণমূলের প্রার্থীরা। একটি গিয়েছে কংগ্রেসের দখলে। আট বছর পর রাজ্য বার কাউন্সিলের নির্বাচন ঘিরে আইনজীবী মহলে ছিল ব্যাপক আগ্রহ। রাজ্যের ১৮২টি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এই নির্বাচনে অংশ নেন। প্রায় ৭৫ হাজার আইনজীবী ভোট দিয়েছেন। মোট আসন ছিল ২৩টি (১৮টি পুরুষ এবং ৫টি মহিলা)। তৃণমূলের আইনজীবী সেলের তরফে সঞ্জয় বর্ধন জানিয়েছেন, ২০১৮ সালের ফলাফলের ধারাবাহিকতা বজায় রইল। আইনজীবীরা তৃণমূলেই ভরসা রাখলেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ