Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ো সাফল্য ওড়িশা পুলিশের, গ্রেপ্তার গাঁজা বিক্রি চক্রের মাথা

এদিন সকালে বড়ো সাফল্য পেল ওড়িশার এসটিএফ এবং সিআইডির টিম।

বড়ো সাফল্য ওড়িশা পুলিশের, গ্রেপ্তার গাঁজা বিক্রি চক্রের মাথা
  • ১১ জুলাই, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এদিন সকালে বড়ো সাফল্য পেল ওড়িশার এসটিএফ এবং সিআইডির টিম। পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার যশাবিশা গ্রাম থেকে এক মাদক কারবারিককে গ্রেপ্তার করেছে ওড়িশা পুলিশের এসটিএফ এবং সেইখানকার সিআইডির দল। অভিযুক্তর নাম রতন মণ্ডল। যশাবিশা গ্রামেরই স্থানীয় বাসিন্দা রতন। ওড়িশা পুলিশের প্রাথমিক তদন্তের পর দাবি ধৃত যুবক ওড়িশার গাঁজা বিক্রি চক্রের মাথা। ২০১৫ সালে ২১ জানুয়ারি অভিযুক্তর বিরুদ্ধে একটি মামলা রুজু করেছিল করেছিল এসটিএফ। অবশেষে এদিন পুলিশের জালে ধরা পড়ে রতন। আজ সকালে প্রতিবেশী রাজ্যের এসটিএফ এবং সিআইডি টিম মারিশদা পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্তর বাড়িতে হানা দেন তাঁরা। পুলিশের অভিযানের সময় বাড়িতে ছিলেন না রতন এমনটাই জানা যায় তদন্তকারীদের তরফে। এরপর পুরো এলাকা ঘিরে ফেলে তদন্তকারীরা। শেষ পর্যন্ত অভিযুক্তর বাড়ির পাশের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে তাঁকে। আজকে তাঁকে এসিজেএম কোর্টে পেশ করা হবে। সেইখানে ট্রানজিট রিমান্ডে নেওয়ার পর অভিযুক্তকে ভুবনেশ্বর নিয়ে যাবে ওড়িশা পুলিশ।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ