Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাইডেন আসলে ক্লোন, চাঞ্চল্যকর পোস্ট ট্রাম্পের

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট পূর্বসূরি সম্পর্কে একটি কন্সপিরেসি থিয়োরি রিপোস্ট করেছেন।

বাইডেন আসলে ক্লোন, চাঞ্চল্যকর পোস্ট ট্রাম্পের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট পূর্বসূরি সম্পর্কে একটি কন্সপিরেসি থিয়োরি রিপোস্ট করেছেন। সেই পোস্টে দাবি করা হয়েছে, ‘২০২০ সালে হত্যা করা হয়েছিল জো বাইডেনকে। তাঁর পরিবর্তে আমেরিকার প্রেসিডেন্ট পদে বসে এতদিন কাজ চালাচ্ছিল বাইডেনের ক্লোন।’ চাঞ্চল্যকর এমন দাবি প্রকাশ্যে আসতেই মার্কিন রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

গোটা ঘটনার সূত্রপাত ট্রুথ সোশ্যালের একটি পোস্টকে ঘিরে। বর্তমানে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন। প্রাক্তন প্রেসিডেন্টের স্টেজ ফোর ক্যান্সার নিয়ে উদ্বিগ্ন পরিবারও। সম্প্রতি এই বিষয়ক একটি পোস্ট করেন এক ব্যক্তি। পাল্টা গত রবিবার এক ‘ট্রুথ’ ব্যবহারকারী লেখেন, ‘জো বাইডেন বলে বর্তমানে কেউ নেই। ২০২০ সালেই তাঁকে হত্যা করা হয়েছে। বাইডেন নামে যে ব্যক্তিকে দেখছেন, আসলে তা বাইডেনের বডি ডাবল। এই ক্লোনটি রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি। এই ফারাক ডেমোক্র্যাটসরাও বুঝতে পারেননি।’ সেই পোস্টটি শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনিও এই কন্সপিরেসি থিয়োরিকে সমর্থন জানিয়েছেন বলে শোরগোল পড়ে যায়। অবশ্য এই প্রথম নয়, গত নির্বাচনী প্রচারেও জো বাইডেনের মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিকবার কটাক্ষ করেছিলেন ট্রাম্প।
অন্যদিকে, নিজের ফলোয়ারদের মধ্যে রিপাবলিকান এই নেতা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন বলে দাবি করেছেন অনেকে। তাঁদের দাবি, দিনকয়েক আগেও ঠিক এভাবেই দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ কৃষকরা গণহত্যার শিকার হয়েছিলেন বলে জানিয়েছিলেন ট্রাম্প। তাঁদের জমিও নাকি কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু এনিয়ে কেউ কিছু লেখেননি। যদিও পরে একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থা জানায়, শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা করা হলেও বিষয়টিকে গণহত্যা বলা যায় না। এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়, গতবার প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন ক্ষেত্রে বহু ভুয়ো বা বিভ্রান্তিকর দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ