Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইকেল অভিযান

কোচবিহার সাইকেল কমিউনিটির উদ্যোগে সাইকেল অভিযান হল। ‘প্যাডেল ঘোরাও, প্রকৃতি বাঁচাও’ বার্তাকে সামনে রেখে এই পরিবেশ সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে কোচবিহার সাইকেল কমিউনিটি।

সাইকেল অভিযান
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার সাইকেল কমিউনিটির উদ্যোগে সাইকেল অভিযান হল। ‘প্যাডেল ঘোরাও, প্রকৃতি বাঁচাও’ বার্তাকে সামনে রেখে এই পরিবেশ সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে কোচবিহার সাইকেল কমিউনিটি। এদিন ছিল প্রথম অভিযান। উদ্বোধন করেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল। সাইকেলের মাধ্যমে পরিবেশবান্ধব জীবনচর্চা, হেরিটেজ ও পর্যটনস্থানকে যুক্ত করাই এর উদ্দেশ্য। এখন থেকে প্রতিমাসে ছুটির দিনে একটি থিমভিত্তিক অভিযান হবে। এই মাসের থিম ছিল গাছের পরিচর্যার আহ্বান। এই অভিযান শুধু সাইকেল চালানো নয়, এটি প্রকৃতির সঙ্গে আত্মিক সংযোগ বলে দাবি আয়োজকদের। কোচবিহারকে সাস্টেনেবল ও হেরিটেজ-ফ্রেন্ডলি সাইকেল শহর হিসেবে গড়ে তুলতে এই ধারাবাহিক উদ্যোগ বলে দাবি করেছেন কোচবিহার সাইকেল কমিউনিটির আহ্বায়ক সুমন্ত সায়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ