Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিউশন মিউজিক অ্যালবাম

বিক্রম ঘোষের ফিউশন মিউজিক অ্যালবাম ‘রিদিমস্কেপ ২.০’ প্রকাশিত হল। ইটার্নাল সাউন্ডস ও ক্যালকাটা হেরিটেজ কালেকটিভ টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে অ্যালবামটি প্রকাশিত হয়।

ফিউশন মিউজিক অ্যালবাম
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

• বিক্রম ঘোষের ফিউশন মিউজিক অ্যালবাম ‘রিদিমস্কেপ ২.০’ প্রকাশিত হল। ইটার্নাল সাউন্ডস ও ক্যালকাটা হেরিটেজ কালেকটিভ টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে অ্যালবামটি প্রকাশিত হয়। বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ড রিদিমস্কেপ-এর পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে এই আয়োজন। পাশাপাশি এই ব্যান্ডের প্রথম অ্যালবামও পঁচিশ বছর পূর্ণ করল।  ইটার্নাল সাউন্ডস মিউজিক কোম্পানি থেকে নতুন সাতটি ট্র্যাক নিয়ে প্রকাশিত হল রিদিমস্কেপ ২.০। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটার্নাল সাউন্ডসের পার্টনার উৎসব পারেখ, গৌরাঙ্গ জালান, মায়াঙ্ক জালান, বিক্রম ঘোষ প্রমুখ। বিক্রম ঘোষ বলেন, ‘রিদিমস্কেপের জার্নিতে আরও অনেক কিছু সংযোযিত হয়েছে। এখন সিংগেলস-এর যুগ। তবে রিদিমস্কেপ মানে অনেক রকমের অনুভূতির মিশেল। তাই একটা মাত্র ট্র্যাকে সেটা ধরা সম্ভব ছিল না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ