Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বই চাই, আসানসোলে জেলাশাসকের দপ্তরে হাজির স্কুলছাত্রী

বই চাই, আসানসোলে জেলাশাসকের দপ্তরে হাজির স্কুলছাত্রী
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পড়ার জন্য বই চাই। সরাসরি অতিরিক্ত জেলাশাসকের(শিক্ষা) অফিসে হাজির হল এক নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার জামুড়িয়ার পরিহারপুর থেকে বাসে চেপে আসানসোল আসে সে। সেখান থেকে খোঁজ করে অতিরিক্ত জেলাশাসকের অফিসে সামনে পৌঁছে যায় সোনিয়া খাতুন। তার বাবা দিনমজুর, মা গৃহবধূ। স্কুলের বুক লিস্ট অনুযায়ী বই কিনে দিচ্ছে না বাবা। তাই বই চাইতে এদিন হাজির হয় প্রশাসনিক দপ্তরে। পড়ার প্রতি এমন আগ্রহী ছাত্রীকে দেখে উচ্ছ্বসিত হন প্রশাসনিক কর্তারা। প্রয়োজনীয় সব বই কিনে দেওয়ার পাশাপাশি চকোলেটও দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল।
Advertisement
বৃহস্পতিবার সকালে নীলসাদা স্কুল ইউনিফর্ম ও স্কুল ব্যাগ নিয়ে অতিরিক্ত জেলাশাসক অফিসের সামনে দেখা যায় শ্রীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীটিকে। দপ্তরের কর্মীদের কাছে পুরো বিষয়টি জেনে তার সঙ্গে দেখা করেন সঞ্জয়বাবু। তার বইয়ের ব্যবস্থা করার ছাত্রীটির কন্যাশ্রীর জন্য নাম নথিভূক্ত হয়েছে কি না তা খোঁজ নেন তিনি। 
সম্পর্কিত সংবাদ