Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ দলে কামব্যাক ভুবনেশ্বরের

২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। চার বছর পর ফের জাতীয় দলে এলেন তিনি

টি-২০ দলে কামব্যাক ভুবনেশ্বরের
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। চার বছর পর ফের জাতীয় দলে এলেন তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিক থাকার কারণেই ভারতীয় দলের দরজা খুলল তাঁর জন্য। তাৎপর্যের হল, ৩৬ বছর বয়সি ডানহতি পেসারকে এবারও বল করতে দেখা যাবে কিউয়িদের বিরুদ্ধে!

Advertisement

নিউজিল্যান্ড সফরের ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য মঙ্গলবার ঘোষিত হল ভারতীয় স্কোয়াড। তাতে ভুবি ছাড়া চমক নেই। তবে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানের পদে অজিত আগরকরের মেয়াদ শেষের পরই যেভাবে ভুবির কামব্যাক ঘটল তা গুরুত্বপূর্ণ। চর্চা শুরু, এবার কি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক থাকার পুরস্কার পাবেন আর এক বর্ষীয়ান পেসার মহম্মদ সামি? এদিকে, নিউজিল্যান্ড সফরের জন্য ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পেলেন আকাশদীপ, মুকেশ কুমার। দলে আছেন লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থও।
এদিকে, ১৬ জনের টি-২০ স্কোয়াডে চোট সারিয়ে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তাই বাদ রবি বিষ্ণোই। এছাড়া বাকি দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি স্কোয়াডের মতোই। শুধু ওয়ার্কলোড কমাতে যশপ্রীত বুমরাহকে কুড়ি ওভারের ফরম্যাটে দলে রাখা হয়নি। ঘোষিত টি-২০ স্কোয়াড: শ্রেয়স আয়ার (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (কিপার), বৈভব সূর্যবংশী, ঈশান কিষান (কিপার), তিলক ভার্মা (ভাইস ক্যাপ্টেন), অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, প্রিন্স যাদব, ময়াঙ্ক যাদব, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।

Advertisement
সম্পর্কিত সংবাদ