Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেচ দপ্তরকে বৃষ্টির আগাম তথ্য দেবে ভুটানের আবহাওয়া দপ্তর

অবশেষে ভুটানের আবহাওয়া দপ্তর সেদেশের আবহাওয়া ও বৃষ্টির আগাম তথ্য সেচদপ্তরের সঙ্গে আদানপ্রদানে রাজি হয়েছে। সেচদপ্তর জানিয়েছে, এর ফলে ভুটান থেকে ডুয়ার্সে নেমে আসা ৭৪টি নদী তীরবর্তী এলাকায় প্লাবন মোকাবিলায় সুবিধা হবে।

সেচ দপ্তরকে বৃষ্টির আগাম তথ্য দেবে ভুটানের আবহাওয়া দপ্তর
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: অবশেষে ভুটানের আবহাওয়া দপ্তর সেদেশের আবহাওয়া ও বৃষ্টির আগাম তথ্য সেচদপ্তরের সঙ্গে আদানপ্রদানে রাজি হয়েছে। সেচদপ্তর জানিয়েছে, এর ফলে ভুটান থেকে ডুয়ার্সে নেমে আসা ৭৪টি নদী তীরবর্তী এলাকায় প্লাবন মোকাবিলায় সুবিধা হবে। ইতিমধ্যে সেচদপ্তরের কাছে ভুটানের আবহাওয়া দপ্তরের বিশেষ বার্তা এসেছে। ভুটানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ ও পশ্চিম ভুটানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর জেরে ডুয়ার্সে নেমে আসা ৭৪টি নদীর প্লাবনে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি দুই জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

Advertisement

ভুটান থেকে আবহাওয়া ও বৃষ্টির আগাম তথ্য পাওয়ার জন্য রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রের কাছে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এই দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। কিন্তু সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছে এবিষয়ে কোনও সদুত্তর মেলেনি। সেচদপ্তর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ভুটানকেও এনিয়ে চিঠি দিয়েছিলেন। শেষপর্যন্ত বৃষ্টির আগাম তথ্য বিনিময় করার সিদ্ধান্ত নেওয়ায় খুশি সেচদপ্তরের আধিকারিকরা। আগামীকাল, শনি ও পরশু রবিবার ভুটানের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার বার্তা এসে পৌঁছেছে সেচদপ্তরের কাছে।
সেচদপ্তরের উত্তরবঙ্গের প্রধান মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, কয়েক যুগ পর ভুটান সরকার আবহাওয়া ও বৃষ্টির আগাম তথ্য আদানপ্রদানে রাজি হয়েছে। এটা রাজ্য সরকারের কূটনৈতিক সাফল্য। এর ফলে ডুয়ার্সে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে সুবিধা হবে। প্রতিবেশী দেশের এই সিদ্ধান্তে আমরা খুবই খুশি।

Advertisement
সম্পর্কিত সংবাদ