Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কাউন্সিলার পদ থেকে ইস্তফা ভূষণ সিংয়ের

কোচবিহার পুরসভার কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলেন ভূষণ সিং। এক সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি।

কাউন্সিলার পদ থেকে ইস্তফা ভূষণ সিংয়ের
  • ২২ জুলাই, ২০২৬ ১৬:৪৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভার কাউন্সিলার পদ থেকে ইস্তফা দিলেন ভূষণ সিং। এক সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। মাঝে চেয়ারম্যান থাকাকালীনই বিজেপিতে যোগ দেন। এরপর ফের তৃণমূলে ফেরেন ভূষণ সিং। কিন্তু গত পুরভোটে শহরের ৪ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জেতেন তিনি। আজ, বুধবার বিকেলে মহকুমা শাসকের হাতে তাঁর পদত্যাগ পত্র তুলে দেন ভূষণ। তিনি বলেন, শারীরিকভাবে আমি সুস্থ রয়েছি। কেউ আমাকে পদত্যাগ করার জন্য চাপও দেননি। তাহলে কেন পদত্যাগ করলেন? এর উত্তরে ভূষণ সিং বলেন, পুরসভায় ডামাডোল পরিস্থিতি চলছে। চেয়ারম্যান নেই, ফান্ড নেই। যার ফলে মানুষের জন্য কাজ করতেই পারছি না। নিজের ওয়ার্ডে, পুরসভায় মানুষকে জবাবদিহি করতে হচ্ছে। তাই কাউন্সিলার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ