Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুট্টার আড়ালে পোস্ত চাষ, চক্রের খোঁজে পুলিস

ভুট্টার আড়ালে পোস্ত চাষ, চক্রের খোঁজে পুলিস
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: কালচিনির মেন্দাবাড়ি ও লতাবাড়ির কৃষকদের বিঘা প্রতি মাত্র চার-পাঁচ হাজার টাকা দিয়ে ভুট্টা খেতের আড়ালে পোস্ত চাষ করছে বাইরের কিছু অসাধু ব্যক্তি। পুলিসের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই অসাধু ব্যক্তিরা আসছে কোচবিহার জেলা ও আলিপুরদুয়ারের সোনাপুর থেকে। ইতিমধ্যেই পুলিস দক্ষিণ মেন্দাবাড়িতে ৩০ ও লতাবাড়িতে চার বিঘা পোস্ত গাছ নষ্ট করেছে ট্রাক্টর দিয়ে। দক্ষিণ মেন্দাবাড়িতে অভিজিৎ বরাইক নামে স্থানীয় এক জমির মালিককে গ্রেপ্তারও করেছে পুলিস। কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা বলেন, পোস্ত চাষের ওই অসাধু চক্রটিকে ধরতে প্রয়োজনে কোচবিহারেও যাওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ