Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতারে যুবককে ছুরি মারার অভিযোগে ধৃত ১

ভাতারে যুবককে ছুরি মারার অভিযোগে ধৃত ১
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: যুবককে ছুরি মারার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম জয়ন্ত হাজরা। বাড়ি আমারুন গ্রামে। শনিবার ভোররাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার বিষয়ে আমারুন গ্রামের সঞ্জীব সরকার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর ভাই বোধনের সঙ্গে জয়ন্তর বিরোধ রয়েছে। শুক্রবার রাত ৮টা নাগাদ তাঁর ভাই বাড়ির কাছে মাঠে গিয়েছিলেন। মাঠে আরও লোকজন ছিল। কিছুক্ষণ পর হঠাৎ চিৎকার শুনে তাঁরা মাঠে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, তাঁর ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ