Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার তালিকায় জল মেশালে হাঁটুতে জল জমিয়ে দেবেন কর্মীরাই,  দিনহাটায় কড়া হুঁশিয়ারি উদয়নের

ভোটার তালিকায় জল মেশালে হাঁটুতে জল জমিয়ে দেবেন কর্মীরাই,  দিনহাটায় কড়া হুঁশিয়ারি উদয়নের
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দিনহাটা: ভোটার তালিকায় জল মেশানোর চেষ্টা যাঁরা করবেন, তাঁদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রবিবার দিনহাটা সংহতি ময়দান থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তাঁর মন্তব্য, খবর পাচ্ছি কিছু সরকারি কর্মচারীও নাকি এর সঙ্গে জড়িত। যদি তেমন কিছু প্রমাণিত হয়, তাহলে তাঁদের ঘর থেকে বেরনো এবং সূর্য দেখাও বন্ধ করে দেবেন আমাদের কর্মীরা। 
Advertisement
এদিন তৃণমূলের দিনহাটা বিধানসভার কর্মিসভা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ জেলা নেতৃত্ব। ভোটের দিন ভুয়ো ভোটারের দেখা মিললে তাদের কান ধরে বের করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। 
ডাবল ইঞ্জিনের সরকার সবসময় মিথ্যা কথা প্রচার করছে। ছাব্বিশের বিধানসভায় কোচবিহার ৯-০ করাই লক্ষ্য, দাবি করেন  গিরীন্দ্রনাথ বর্মন। 
এমপি বলেন, পূর্ণকুম্ভ নিয়ে দেশজুড়ে প্রচার চালানো হল। অথচ উত্তরপ্রদেশ সরকার তার ব্যবস্থাপনায় ব্যর্থ। পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। দেহ নদীর জলে ভেসে গিয়েছে। দু’বছর ধরে মণিপুর জ্বলছে। ডাবল ইঞ্জিনের সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করছে। 
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। অথচ এই ঘটনার প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বিজেপির সাংসদরা। 
জেলা তৃণমূল সভাপতির অভিযোগ, মহারাষ্ট্র, দিল্লির কায়দায় এ রাজ্যেও  ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা চলছে। আমাদের প্রতিটি বুথ সভাপতিকে নিজের বুথের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে হবে। তাতে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলেই শীর্ষ নেতাদের জানাতে হবে। শুধু তাই নয়। ভোটের দিন কোনও অপরিচিত বহিরাগত ভোটার দেখলেই তাকে কান ধরে বাইরে বের করে দিতে হবে। নিজস্ব চিত্র 
Advertisement
সম্পর্কিত সংবাদ