সংবাদদাতা, বর্ধমান: পথ দুর্ঘটনায় মৃত্যুতে চারচাকা গাড়ির চালককে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিস। ধৃতের নাম মনিরুল শেখ। তার বাড়ি মন্তেশ্বর থানার মামুদপুরে। বৃহস্পতিবার সকালে সে ভাতার থানায় এসে আত্মসমর্পণ করে। গাড়িটি পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি কাটোয়া থানার নন্দীগ্রামের সনাতন রায় তাঁর ভাইপো মিলনকে বাইকে চেপে মন্তেশ্বর থানার মালডাঙা থেকে ভাতারের দিকে আসছিলেন।



