Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতারে প্রতিবন্ধী যুবতীর শ্লীলতাহানি অভিযুক্ত যুবক ধৃত

ভাতারে প্রতিবন্ধী যুবতীর শ্লীলতাহানি অভিযুক্ত যুবক ধৃত
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম সুজিতকুমার মাজি। তার বাড়ি ভাতার থানার বলগনা গ্রামে। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে সিজেএম জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ভাতার থানা এলাকার ওই প্রতিবন্ধী যুবতী বুধবার বাড়ির কাছেই পুকুরে যান। সেই সময় সুজিত তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যুবতীর মাকে দেখতে পেয়েই সুজিত পালিয়ে যায়। যুবতী তাঁর মাকে ঘটনার কথা খুলে বলেন। এরপরই যুবতীর মা থানায় অভিযোগ দায়ের করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ