Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতার পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ

ভাতার পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিনা টেন্ডারে কাজ করার অভিযোগ উঠেছে ভাতার পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। ইঞ্জিনিয়ারিং সেকশন এবং অফিস চত্বরে লক্ষ লক্ষ টাকার কাজ কোনও টেন্ডার ছাড়া করা হচ্ছে। এই দাবিতে এলাকার বেশকিছু বাসিন্দা পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ঘটনা তদন্ত করলে পর্দা ফাঁস হয়ে যাবে। কয়েকজন ব্যক্তিগত স্বার্থে এই কাজ করছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়েই তারা অনিয়ম করছে। টাকা খরচ করার পরও কাজ ঠিকমতো হচ্ছে না। যারা অনিয়মের সঙ্গে যুক্ত তাদের শাস্তির দাবিও তারা করেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ