Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতার ও জামালপুরে ৩টি অস্বাভাবিক মৃত্যু

ভাতার ও জামালপুরে ৩টি অস্বাভাবিক মৃত্যু
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ভাতার থানার মাহারা গ্রামে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম দুলাল সরকার(৬৪)। বুধবার সন্ধ্যায় জমিতে গিয়ে তিনি কীটনাশক খান। স্থানীয়রা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিবারের লোকজন ধন্দে রয়েছেন।
Advertisement
জামালপুর থানার উত্তর শুঁড়া গ্রামে নিকাশিনালা থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম তপন পোড়েল(৫৫)। শুক্রবার সকালে স্থানীয়রা নালায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহের ময়নাতদন্ত করিয়েছে।
জামালপুর থানার চকদিঘির পাকড়েপাড়ায় বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম নেপালি মাঝি(৭৪)। বৃহস্পতিবার রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে গুরুতর জখম অবস্থায় জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ