Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতার ও গলসিতে পথ দুর্ঘটনায় মৃত ২

ভাতার ও গলসিতে পথ দুর্ঘটনায় মৃত ২
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমানে পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ভাতার থানার তুলসীডাঙা মোড়ে গাড়ির ধাক্কায় এক সব্জি বিক্রেতার মৃত্যু হয়েছে। মৃতের নাম মীর নাজির আলি(৪৭)। ভাতার থানার মীরেপাড়ায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে বাইক নিয়ে সব্জি আনতে যাচ্ছিলেন তিনি। তুলসীডাঙা মোড়ে এক গাড়ি তাঁর বাইকে ধাক্কা মেরে পালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 
Advertisement
গলসি থানার সিমনোরে জাতীয় সড়কে গাড়ির ধাক্কা এক লরি চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহাদেব পোড়েল(৪৫)। গলসি থানারই ভারিচা গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে সিমনোরের কাছে জাতীয় সড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে চাকা চেক করার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সম্পর্কিত সংবাদ