Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতার খুন কাণ্ড: টাকা হাতানোর কথা জেরায় স্বীকার মহুয়ার

ভাতার খুন কাণ্ড: টাকা হাতানোর কথা জেরায় স্বীকার মহুয়ার
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মেসো এবং মাসির কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়েছে মহুয়া। পুলিসি জেরায় সে একথা স্বীকার করে নিয়েছে। সে কয়েকবার জোর করে টাকা নিয়ে গিয়েছে বলে জানিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, খুনের দিন লুট করা টাকা এবং গয়না সে বর্ধমানে নিজের বাড়িতে রেখেছিল। সেই টাকা উদ্ধার হয়েছে। তবে বাকি টাকা সে খরচ করে ফেলেছে। খুনের পর সে বাড়ির গেটে তালা দিয়ে চাবি নিয়ে গিয়েছিল। সেই চাবিও তার কাছে থেকে উদ্ধার হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা খুনের ঘটনায় বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। প্রসঙ্গত, গত শনিবার মহুয়া ভাতারের রবীন্দ্রপল্লিতে গিয়ে তার মেসো ও মাসিকে খুন করে। মঙ্গলবার পুলিস ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে মহুয়া এবং তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ