সংবাদদাতা, বর্ধমান: ভাতার থানার রামপুরে জলে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম দেবু মুর্মু(১৭)। শুক্রবার সন্ধ্যায় সে পুকুরে স্নান করার সময় জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, সে মৃগী রোগী ছিল। স্নান করার সময় সে জলে ডুবে যায়। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা। মৃতদেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিস।
Advertisement
মেমারিতে মায়ের বকুনিতে ছাত্রী আত্মঘাতী: মেমারি থানার ছিনুই গ্রামে মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মঘাতী হয়েছে। শনিবার সকালে ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতার নাম বর্ণালী নায়েক(১৬)। সে স্থানীয় স্কুলে দশম শ্রেণিতে পড়ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ঘুম থেকে সে দেরি করে ওঠে। এরপর তাকে মা বকাঝকা করেন। কিছুক্ষণ পরই সে গলায় ফাঁস লাগিয়ে নেয়। মায়ের বকুনিতেই অভিমানে সে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি।
রায়নায় যুবক আত্মঘাতী: রায়না থানার বেলসরে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম জাকিরুল ইসলাম শেখ(৩৪)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তিনি মারা যান। সাংসারিক অশান্তির কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
কেতুগ্রামে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু: কেতুগ্রাম থানার শ্রীপুরে কীটনাশক খেয়ে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম বাবুলাল মাঝি(৫২)। তিনি পেশায় খেতমজুর ছিলেন। বৃহস্পতিবার জমিতে গিয়ে তিনি কীটনাশক খান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কান্দরা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।