Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাতারে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ভাতারে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: ভাতারে বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম মোবিনুল হক শেখ(৬৪)। ভাতার থানার ভুমশোর গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতার বাজারে সন্তোষ সায়ের পাড় সংলগ্ন এলাকায় তাঁর আইসক্রিম কারখানা রয়েছে। তিনি সেখানেই থাকতেন। শুক্রবার সন্ধ্যায় কারখানার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সেইসময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে ভাতার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাতে তিনি মারা যান।
মেমারিতে যুবতী আত্মঘাতী: মেমারি থানার বামুনপুকুর এলাকায় কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সোমনাথ সিং(২৯)। বৃহস্পতিবার তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ