Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত

ভাটপাড়ার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অরুণ বন্দ্যোপাধ্যায় (৬৯) প্রয়াত। ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, ভুল চিকিৎসার কারণে রক্তক্ষরণ হয়ে প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এনিয়ে অভিযোগ জানানো হয়েছে। বাম জমানায় এই ভাটপাড়া পুরসভার তৃণমূলের কাউন্সিলার হয়েছিলেন অরুণ বন্দ্যোপাধ্যায়। ২০২০ থেকে ’২২ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বুকে কষ্ট অনুভব করলে অরুণবাবুকে ভিআইপি রোডের ধারে রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রপচারের পর তাঁর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ