Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূতনিতে অভয়া শিবির

ভূতনিতে অভয়া শিবির
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানিকচক: ভূতনিতে দু’দিনের অভয়া শিবির শেষ হল শনিবার। পিপলস রিলিফ কমিটি শিবিরটি আয়োজন করে। শুক্রবার ভূতনির উত্তর চণ্ডীপুর ব্যাঙ্ক মোড় থেকে শুরু হয় শিবিরটি। শেষ হয় দক্ষিণ চণ্ডীপুরের বাগডুকরায়। দু’দিনে ছয়টি জায়গায় শিবির হয়েছে। এলাকার দুহাজার দুর্গত চিকিৎসা পরিষেবা পেয়েছেন। সঙ্গে বিনামূল্যে ওষুধও পেয়েছেন বলে সংগঠনের পক্ষে ডাঃ ফুয়াদ হালিম জানিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ