Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটানের মদ উদ্ধার

ভুটানের মদ উদ্ধার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার রাতে মাদারিহাটের টোটোপাড়া মোড়ে আবগারি দপ্তর সাড়ে পাঁচ লক্ষ টাকার বেআইনি ভুটানি মদ উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করেছে দুষ্কৃতীদের একটি গাড়িও। তাতে করে দুষ্কৃতীরা সেই মদ বাইরে পাচার করছিল। খবর পেয়েই পুলিস টোটোপাড়া মোড়ে গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। অবশ্য দুষ্কৃতীরা চম্পট দেয়। আবগারি দপ্তরের আলিপুরদুয়ার জেলা সুপারিন্টেন্ডেন্ট উগেন সেওয়া বলেন, বেআইনি মদের বিরুদ্ধে জেলাজুড়ে এই অভিযান লাগাতার চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ