সংবাদদাতা, কুমারগ্রাম: ভারত-ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম বনবস্তি সংলগ্ন এলাকায় এসএসবি ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে ভুটানি মদ ও বিয়ার উদ্ধার হল। বুধবার খবরের ভিত্তিতে ভুটান সীমান্তের জঙ্গলে অভিযানে নামে এসএসবির ৩৪ নম্বর ব্যাটালিয়নের কালীখোলা বিওপি এবং আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল। অভিযানে মোট ৬০ বোতল ভুটানের মদ এবং ৪৮ বোতল বিয়ার বাজেয়াপ্ত করা হয়। ভুটান থেকে মদ ও বিয়ারের কার্টনগুলি এনে সীমান্তবর্তী জঙ্গলে লুকিয়ে রেখেছিল দুষ্কৃতীরা।
Advertisement
এছাড়াও এদিন কুমারগ্রামের অমরপুর ও জয়দেবপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই এবং ১০০ লিটার উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেয় আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল।



