Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটভুটির ধাক্কায় মৃত্যু শিশুর

ভুটভুটির ধাক্কায় মৃত্যু শিশুর
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল এক শিশুর।  বৈষ্ণবনগর থানা এলাকার সাবস্টেশন সংলগ্ন লালাপাড়ার ঘটনা। মঙ্গলবার রাতে রাস্তা পার হওয়ার তিন বছরের ওই শিশুকে ধাক্কা মারে একটি ভুটভুটি।
Advertisement
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পরিবারের লোকজন শিশুটিকে মালদহের একটি নার্সিংহোমে ভর্তি করেন। মঙ্গলবার রাতে শিশুটির মৃত্যু হয়। 
সম্পর্কিত সংবাদ