Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটভুটি উল্টে মৃত্যু চালকের

ভুটভুটি উল্টে মৃত্যু চালকের
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: ভুটভুটির নীচে চাপা পড়ে মৃত্যু হল ভুটভুটি চালকের। শুক্রবার রাতে ইটাহারের ঝাড়কালী এলাকায় ইটাহার-বালুরঘাট রাজ্য সড়কের ঘটনা। মৃতের নাম আমিনুল ইসলাম (৩৭)। বাড়ি মালদহ জেলার চাঁচল থানার চণ্ডী মহেশপুর গ্রামে। জিনিসপত্র খালি করে বাড়ি ফেরার উদ্দেশে নিজের ফাঁকা ভুটভুটি চালিয়ে পতিরাজপুর থেকে ইটাহারের মুখে আসছিলেন আমিনুল। ঝাড়কালী এলাকায় বালুরঘাটমুখী একটি যাত্রীবাহী টোটোকে পাশ কাটাতে গিয়ে রাজ্যসড়কে উল্টে যায় ভুটভুটিটি। ভুটভুটির নীচে চাপা পড়ে যান চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় চাঁচলের ওই ভুটভুটি চালকের। পুলিস দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। মৃতের পরিজনকে খবর দেয় পুলিস। ইটাহার থেকে রাতেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ