Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুটভুটি উল্টে জখম ২

ভুটভুটি উল্টে জখম ২
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: ছোট চারচাকা গাড়ির ধাক্কায় ভুটভুটি উল্টে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের কালজানি ব্রিজ সংলগ্ন তুফানগঞ্জ বলরামপুরগামী রাজ্য সড়কের উপর। জখমরা হলেন, তানজিবুল হোসেন ও সবর হোসেন। তাদের বাড়ি গাড়লজলা এবং নাগুরহাট এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ