সংবাদদাতা, হবিবপুর: ভুটভুটি থেকে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার ঘটনাটি ঘটে হবিবপুর ব্লকের রাইসমিল হাট এলাকার মালদহ-নালাগোলা রাজ্য সড়কে। মৃতার নাম সুখী টুডু (৩০)। বাড়ি হবিবপুর ব্লকের কানতুর্কা এলাকায়।
কানতুর্কা থেকে ভুটভুটিতে করে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন সুখী। রাইস মিল হাট এলাকায় হঠাৎ ভুটভুটির সামনে চলে আসেন এক ব্যক্তি। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভুটভুটিটি। তখন ভুটভুটি থেকে ছিটকে পড়ে যান ওই বধূ। জখমকে তড়িঘড়ি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।