নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভাত চাওয়ার ‘অপরাধে’ বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েতের বড়ুয়াপাড়ায়। রক্তাক্ত অবস্থায় বিশেষ যুবকের চিকিৎসা চলছে জলপাইগুড়ি মেডিক্যালে। ছেলেকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় দ্বিতীয়পক্ষের স্ত্রীর বিরুদ্ধে থানায় শুক্রবার অভিযোগ দায়ের করেন নরেশচন্দ্র রায় নামে এক ব্যক্তি। ইতিমধ্যে পুলিস ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, সৎ ছেলেকে মারধরের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।



