Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূতুড়ে ভোটার ধরতে তালিকা ধরে বাড়ি বাড়ি ঘুরলেন দাঁতনের বিধায়ক

ভূতুড়ে ভোটার ধরতে তালিকা ধরে বাড়ি বাড়ি ঘুরলেন দাঁতনের বিধায়ক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: ভূতুড়ে ভোটার ধরার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ পাওয়ার পর দলীয় কর্মীদের নিয়ে নিজেই ময়দানে নামলেন বিধায়ক। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি গেলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। সোমবার সকালে দাঁতনের ১ ব্লকের দাঁতন ১ গ্রাম পঞ্চায়েতের কাজি মহল্লা এলাকাতে তিনি তালিকা মিলিয়ে ভোটারদের যাচাই করেন। 
Advertisement
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তোলেন। আর সেই ভোটার তালিকা খতিয়ে দেখে তিনি ভূতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন দলীয় কর্মীদের। সেই নির্দেশ মেনে সোমবার সাতসকালে দাঁতনের চাউলিয়া কাজি মহল্লা এলাকাতে ব্লক তৃণমূল সভাপতি প্রতুল দাস সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বেরন বিধায়ক। ভোটার তালিকা ধরে বাড়িতে বাড়িতে গিয়ে তা খতিয়ে দেখা হয়। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। পাশাপাশি দলীয় কর্মীদের অন্যান্য এলাকায় গিয়ে ভোটার তালিকা ধরে ভূতুড়ে ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।ব্লক প্রশাসন সূত্রে খবর, ব্লকে হাজারেরও বেশি নতুন ভোটারের আবেদনপত্র জমা পড়েছে, যাঁদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। সেই সমস্ত ভোটারের আবেদনপত্র কেন এত দেরিতে জমা পড়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিধায়ক। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন ভোটার তালিকা ধরে ভূতুড়ে ভোটার খুঁজে বের করতে। আর সেই মোতাবেক আমরা এই ব্লকের ১৫৮টি বুথের সমস্ত কর্মীকে তালিকা ধরে তা মিলিয়ে দেখতে নির্দেশ দিয়েছি। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ