গত বছরই ভাইপো আনন্দকে দলে বড়সড় দায়িত্ব দিয়েছিলেন বিএসপি নেত্রী মায়াবতী। এবার দলবিরোধী কার্যকলাপের জন্য আনন্দর শ্বশুর অশোক সিদ্ধার্থর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন দলিত নেত্রী। প্রাক্তন রাজ্যসভা সাংসদকে বিএসপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর সঙ্গেই মিরাট জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা নীতিন সিংয়ের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। দক্ষিণের রাজ্যগুলিতে দলীয় সংগঠন সংক্রান্ত কার্যকলাপে ব্যর্থতার জন্যই নীতিনকে সাজা দিলেন মায়াবতী। দলের দুই নেতার বহিষ্কারের বিষয়টি বুধবার জানিয়েছেন মায়াবতী।



