Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাষা দিবস উপলক্ষ্যে র‌্যালি  

ভাষা দিবস উপলক্ষ্যে র‌্যালি
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার সাঁওতালি ভাষা দিবস উপলক্ষ্যে ভারত জাকাত মাঝি পারগানা মহল ও জুওয়ান মহলের তরফ থেকে রঘুনাথপুর শহরে র‌্যালি করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। র‌্যালির পাশাপাশি এটিএম গ্রাউন্ড ময়দানে একটি সভা হয়। সভায় সংগঠনের জুওয়ান মহলের জেলা সভাপতি রাজেন টুডু, আদিবাসী শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক শত্রুঘ্ন মুর্মু বক্তব্য রাখেন। এদিন সভা থেকে জানানো হয়, ২০০৩ সালে সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভাষা স্বীকৃতির ২১ বছর হয়ে গেলেও বর্তমানে সাঁওতালি জনজাতিদের নিজস্ব ভাষা, শিক্ষা নিয়ে আন্দোলন করতে হচ্ছে। জেলায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে সাঁওতালি ভাষায় পঠন-পাঠন শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত জেলায় আলাদা কোনও কলেজ গড়ে তোলা হয়নি। উচ্চ মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা প্রচুর সমস্যায় পড়ছে। রাজেনবাবু বলেন, আদিবাসী সংস্কৃতির উপর অন্য সংস্কৃতি চাপিয়ে দেওয়া চলবে না। শিক্ষার সর্বস্তরে আদিবাসী ভাষার ব্যাপক ব্যবহার সুনিশ্চিত করতে হবে, জল জমি জঙ্গলের অধিকার দিতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ