নিজস্ব প্রতিনিধি, বর্ধমান এবং সংবাদদাতা, মানকর: শুক্রবার দুই বর্ধমানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালন করা হয়। এদিন বর্ধমানের সিধু কানহু প্রাঙ্গণে অনুষ্ঠানে যোগ দেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক আয়েশা রানি এ প্রমুখ। তাঁরা মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। বিভিন্ন স্কুল, কলেজের পড়ুয়ারাও অনুষ্ঠানে অংশ নেয়। বর্ধমানে ভাষা দিবসে যোগ দেন সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। মানকর ও গলসি কলেজেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলায় দুই কলেজেই সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়েছে।



