Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভস্মীভূত ২টি ঘর

ভস্মীভূত ২টি ঘর
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল একটি বাড়ির দু’টি ঘর। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের বাঘন এলাকায় চিরঞ্জিৎ সাহার বাঁশের বেড়া দেওয়া টিনের চালের ঘরে আগুন লাগে। আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ