সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা ২ পঞ্চায়েতের মধ্য নারারথলি এলাকায় ধানের পুঞ্জীতে আগুন লেগে ভস্মীভূত হল ৩ বিঘা জমির ফসল। মধ্য নারারথলির বাসিন্দা সুমন্ত রায় তাঁর নিজের জমির ৩ বিঘা ধান রেখেছিলেন। সোমবার রাতে সেখানে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বারোবিশা দমকল কেন্দ্র থেকে ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
ক্ষতিগ্রস্ত কৃষক সুমন্ত রায় বলেন, কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। নয়তো এমনটা হওয়ার কথা না। আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সরকারিভাবে সহযোগিতার আবেদন রাখছি।



