Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের স্পিনের ফাঁদে পরাজিত নিউজিল্যান্ড, সেমিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন রোহিতরা

ভারতের স্পিনের ফাঁদে পরাজিত নিউজিল্যান্ড, সেমিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন রোহিতরা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই, ২ মার্চ ২০২৫: নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। ৪৪ রানে ব্ল্যাক ক্যাপসদের হারালেন রোহিতরা। গ্রুপ পর্বে প্রথমে বাংলাদেশ তারপর পাকিস্তানকে হারানোর পর এবার নিউজিল্যান্ডকেও হারাল ভারত। ফলে গ্রুপ পর্বে অপরাজিতই রইল তারা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন রোহিতরা।
Advertisement
প্রথমে ব্যাট করে ভারত ২৪৯ রান করে। তবে প্রথমদিকে রোহিতদের কিছুটা সমস্যাতেই ফেলে নিউজিল্যান্ড। তবে কোনওক্রমে লড়াই করে ২৫০ রানের কাছাকাছি পৌঁছয় ভারত। শ্রেয়স আয়ার করেন ৭৯, অক্ষর প্যাটেল ৩২ এবং হার্দিক পান্ডিয়া করেন ৪৫ রান। ব্যর্থ হন রোহিত, গিল এবং কোহলি। পাঁচ উইকেট নেন ম্যাট হেনরি।
রান তাড়া করতে নেমে দ্রুত একের পর এক উইকেট পতন হয় নিউজিল্যান্ডের। ৮১ রান করে আউট হন কেন উইলিয়ামসন। শেষে কিউয়ি ক্যাপ্টেন মিচেল স্যান্টেনার দলকে জয়ের পথে নিয়ে গেলেও সফল হননি। ২৮ রানে আউট হয়ে যান তিনি। ভারতের স্পিনের দাপটে ২০৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
Advertisement
সম্পর্কিত সংবাদ