Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের কাছে হারের পরই ওয়ানডে থেকে অবসর, বড় সিদ্ধান্ত নিলেন স্মিথ

ভারতের কাছে হারের পরই ওয়ানডে থেকে অবসর, বড় সিদ্ধান্ত নিলেন স্মিথ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই, ৫ মার্চ ২০২৫: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হারের পরই বড় সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের রাস্তায় হাঁটলেন স্টিভ স্মিথ। রবিবার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হারের পরই এই সিদ্ধান্ত নেন অজি তারকা। আজ, বুধবার তিনি অবসর ঘোষণা করেন।
Advertisement
সূত্রের খবর, ৩৫ বছর বয়সী স্টিভ সতীর্থদের জানিয়েছেন, "মনে হচ্ছে এখনই অবসরের সঠিক সময়। এটা আমার দারুণ অভিজ্ঞতা। খেলোয়াড় হিসেবে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ মুহূর্ত এবং স্মৃতি আছে। ২টো বিশ্বকাপ জয় আমার কাছে সবচেয়ে ভালো মুহূর্ত। অনেক অসাধারণ সঙ্গী পেয়েছি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার এখনই সেরা সুযোগ, তাই মনে হচ্ছে এটাই সঠিক সময়।"
তবে একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, "টেস্ট ক্রিকেট এখনও অগ্রাধিকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে আগ্রহী।"
Advertisement
সম্পর্কিত সংবাদ