Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরের সালু পঞ্চায়েত পেল ‘নারী বান্ধব’ শিরোপা

ভরতপুরের সালু পঞ্চায়েত পেল ‘নারী বান্ধব’ শিরোপা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: জেলায় নারী বান্ধব পঞ্চায়েতের শিরোপা পেল ভরতপুর-২ ব্লকের সালু পঞ্চায়েত। বৃহস্পতিবার বিকেলে ওই পঞ্চায়েত ভবনে একটি অনুষ্ঠানে একথা ঘোষণা করেন কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং। তিনি বলেন, ২০২৪ সালের নারী উন্নয়নের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরে জেলার ২৫০টি পঞ্চায়েতের নথি পঞ্চায়েত দপ্তরে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতে নভেম্বরের প্রথম সপ্তাহে পঞ্চায়েত দপ্তরের তরফে এই পঞ্চায়েতকে শিরোপা দেওয়া হয়। 
Advertisement
এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের এবিষয়ে সমস্ত ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে হাজির ছিলেন ভরতপুর-২ বিডিও অনির্বাণ সেনগুপ্ত, পঞ্চায়েত প্রধান আসমিরা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। পঞ্চায়েত প্রধান বলেন, বিগত বছরে নারী উন্নয়নের বিভিন্ন কাজকর্ম করা হয়েছে।  
সম্পর্কিত সংবাদ