Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে টোটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ভরতপুরে টোটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: শুক্রবার ভরতপুর থানার গাঙেড্ডা গ্রামে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল চালক বৃদ্ধের। পুলিস জানিয়েছে, মৃতের নাম গদাইচন্দ্র দাস(৭৬)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তে পাঠায়।
Advertisement
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গদাইচন্দ্রবাবু বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। শুক্রবার দুপুর নাগাদ তিনি বাড়ি থেকে কিছুটা দূরে সাইকেলে চড়ে চোঁয়াতোর ব্রিজের কাছে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় গাঙেড্ডা বটতলা তিনমাথা মোড়ে কান্দি-সালার রাজ্য সড়কে টোটোর সঙ্গে তাঁর সাইকেলের মুখোমুখী ধাক্কা লাগে। তিনি ছিটকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।
সম্পর্কিত সংবাদ