Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বালকের

ভরতপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বালকের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ১০ বছরের বালকের। রবিবার রাতের ওই ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার চাঁদপুর গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাকিবুল শেখ। ওই গ্রামেই তার বাড়ি। স্থানীয় তালগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত সাকিবুল। ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস ট্রাক্টরটি আটক করলেও চালক পলাতক। মৃতের বাবা বাপি শেখ বলেন, এদিন বিকেলে আমার ছেলে সাইকেলে করে এক বন্ধুকে চাপিয়ে গ্রামের দোকানে যাচ্ছিল। সেইসময় একটি দ্রুত গতির খালি ট্রাক্টর রাস্তা দিয়ে আসছিল। যা দেখেই আমার ছেলে ও ওর বন্ধু সাইকেল থেকে নেমে পড়ে। কিন্তু বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ছেলেকে ধাক্কা মারে। ছেলে চাকার তলায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়। পরে ছেলেকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাতের দিকে মারা যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ