Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

ভরতপুরে তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: কুয়ে নদীর বাঁধ সংলগ্ন এলাকা থেকে পাঁচটি তাজা সুতলি বোমা উদ্ধার করল পুলিস। বৃহস্পতিবার সকালে ভরতপুর থানার সুন্দিপুর ও মনোহরপুর গ্রামের মাঝামাঝি এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস এলাকা ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর পাঠিয়েছে। শুক্রবার বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে বলে পুলিস জানিয়েছে। জানা গিয়েছে, এদিন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বোমা পড়ে থাকার খবর জানা যায়। নদীবাঁধের একটি ঝোপের মধ্যে বোমাগুলি একটি পলিথিনের ব্যাগে রাখা ছিল।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ