সংবাদদাতা, কান্দি: ভরতপুর ১ ব্লকের ভরতপুর পঞ্চায়েতের উপসমিতি ভেঙে দেওয়ার পর সোমবার ফের সেখানে নতুন করে চারটি উপসমিতি গঠন করা হল। সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, পঞ্চায়েত নিয়ম মোতাবেক, এদিন নতুন করে ফের চারটি উপসমিতি গঠন হয়েছে।
Advertisement
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট ২৮টি আসনের মধ্যে কংগ্রেস ১৫ ও সিপিএম দুটি আসন পেয়ে সম্মিলিত ভাবে বোর্ড গঠন করে। অপরদিকে তৃণমূল পেয়েছিল ১১টি আসন। যদিও পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএম সদস্যরা পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। ফলে পঞ্চায়েতের সকল সদস্য তৃণমূলের ছত্রছায়ায় আসেন।
এদিকে প্রায় ২৭ দিন আগে সংখ্যাগরিষ্ঠ সদস্য চারটি উপসমিতির বিরুদ্ধে অনাস্থা আনেন। সেই হিসেবে ভোটাভুটিতে গত ২৬ ডিসেম্বর উপসমিতিগুলি ভেঙে দেওয়া হয়েছিল। ওই উপসমিতিগুলি হল শিক্ষা ও জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদ বিকাশ, শিল্প ও পরিকাঠামো এবং শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ। এরপর এদিন সেখানে ফের নতুন করে উপসমিতি গঠন করা হয়। এবিষয়ে ভরতপুর ১ ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম জানান, আগের উপসমিতির সদস্যরা পঞ্চায়েত প্রধানকে সহযোগিতা না করার ফলে উন্নয়নে বাধা আসছিল। সেই কারণেই নতুন উপসমিতি গঠন করা হয়েছে।