Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে নালা তৈরির অভিযোগ

ভরতপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে নালা তৈরির অভিযোগ
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ভরতপুর পঞ্চায়েতের ৮৩ নম্বর বাগদিপাড়া এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে নালা তৈরির অভিযোগ উঠল। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। ভরতপুর ১ ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে জানানো হয়েছে, ওই এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে কংক্রিটের নিকাশি নালা তৈরি করা হয়েছে। সেটি অতি নিম্নমানের। বালি ও পাথর কার্যত নেই বললেই চলে। পাথর বালি নালার জলে ভেসে মাটি বেরিয়ে গিয়েছে। এই কাজের দেখাশুনা করেছিলেন খোদ পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডলের স্বামী কালী কুমার মণ্ডল। অভিযোগকারী সাহেব মাঝি বলেন, পঞ্চায়েত প্রধানের স্বামীর মদতেই এই নিম্নমানের কাজ করা হয়েছে। যদিও পঞ্চায়েত প্রধানের স্বামী বলেন, কাজটির আমি দেখাশুনা করেছি ঠিকই। কাজে কোথাও গাফিলতি হয়নি। হয়ত কারও স্বার্থ জড়িয়ে রয়েছে অভিযোগের পিছনে। পঞ্চায়েত প্রধান বলেন, বিষয়টির তদন্ত করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ