Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ স্বামীর বিরুদ্ধেই

ভরতপুরে এক যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সোমবার রাতে ভরতপুর থানায় অভিযোগ করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে নাবালিকার বিয়ে হয়েছিল ওই যুবকের সঙ্গে।

ভরতপুরে নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ স্বামীর বিরুদ্ধেই
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: ভরতপুরে এক যুবকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সোমবার রাতে ভরতপুর থানায় অভিযোগ করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই বছর আগে নাবালিকার বিয়ে হয়েছিল ওই যুবকের সঙ্গে। একই গ্রামে দু’জনের বাড়ি। তাদের একটি কন্যা সন্তানও হয়। যার বর্তমান বয়স প্রায় ১৮ মাস। পারিবারিক অশান্তির জেরে নাবালিকা কয়েকমাস আগে বাপেরবাড়ি চলে যায়। এখনও সে সেখানেই রয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। নাবালিকার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। তবে, অভিযুক্ত যুবক এখনও অধরা।
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, কন্যা সন্তানের জন্মের পর থেকেই নাবালিকার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত ওই যুবক। এমনকী, তাকে ঠিকমতো খেতেও দেওয়া হতো না বলে অভিযোগ। এমন অবস্থায় কয়েকবার দু’পক্ষের মধ্যে সালিশিও করা হয়। কিন্তু কোনও সুরাহা না হওয়ায় নাবালিকা বাপেরবাড়ি চলে যায়। নাবালিকা বলে, বিয়ের কয়েকমাস পর থেকেই স্বামী কোনও খোঁজ রাখত না। খাওয়ার খরচও দিত না। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে আমাকে বাপেরবাড়ি চলে আসতে হয়। তাছাড়া স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত যুবক। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ