সংবাদদাতা, কান্দি: কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ভরতপুর থানার গৌরীনগর গ্রামে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম পুলক মজুমদার(১৭)। সে স্থানীয় বাজারসৌ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ ওই কিশোর নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বলে জানাজানি হয়। তারপরই মৃতের বাড়িতে প্রচুর লোকজন জড়ো হয়। দেহ শেষকৃত্যের ব্যবস্থা করে পরিবারের লোকজন। সেই সময় ভরতপুর থানার পুলিস পৌঁছলে চাঞ্চল্য ছড়ায়। পুলিস পরিবারের লোকজনকে দেহ ময়নাতদন্তের জন্য অনুরোধ করে। এরপর দেহ কান্দি মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসেন পরিবারের লোকজন। মৃতের কাকা প্রফুল্ল মজুমদার বলেন, ভাইপোকে কেউ বকাঝকা করেনি। কোথাও প্রেমও করত না। ও কেন আত্মহত্যা করল বুঝতে পারছি না।



