Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে খুলি উদ্ধারে চাঞ্চল্য

ভরতপুরে খুলি উদ্ধারে চাঞ্চল্য
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: শনিবার দুপুরে ভরতপুর থানার আঙারপুর গ্রামের কাছে একটি মানুষের মাথার খুলি উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে কুয়ে নদীর ধারে বেলতলা মাজারের কাছে একটি ধানজমিতে এক রাখাল বালক খুলিটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিস খুলিটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সেটি কোনও মাঝবয়সি ব্যক্তির হতে পারে বলে পুলিস মনে করছে। স্থানীয়রা জানান, সদ্য বন্যা হয়েছিল। তাতে নদীর জলে অনেক কিছুই ভেসে যেতে দেখা গিয়েছিল। বন্যার জলেই খুলিটি ভেসে এসেছে বলে তাঁরা মনে করছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ