Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে কংগ্রেসের স্মারকলিপি

ভরতপুরে কংগ্রেসের স্মারকলিপি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: সোমবার বিকেলে সাতদফা দাবিতে ভরতপুর-১ বিএলএলআরওকে স্মারকলিপি দিল কংগ্রেস। তাতে দাবি করা হয়, এই এলাকায় বিভিন্ন নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে। মাফিয়ারা মাটি চুরি করছে। এলাকায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে। তাছাড়াও বাসিন্দারা জমির মিউটেশন থেকে অন্যান্য কাজ সারতে এসে হয়রান হচ্ছেন। ভরতপুরের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় বলেন, বালি, মাটি চুরি বন্ধের দাবি জানিয়েছি। মানুষকে সুস্থ পরিষেবা দিতে হবে। যদিও সংশ্লিষ্ট বিএলএলআরও আনন্দমোহন মাইতি বলেন, এদিন যে দাবিগুলি জানানো হয়, তার সবগুলির সমাধান আমার পক্ষে করা সম্ভব নয়। সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আমার পক্ষে যেগুলি করা সম্ভব, তার সমাধান করব।
Advertisement
সম্পর্কিত সংবাদ