Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুরে চোলাই সহ বৃদ্ধ গ্রেপ্তার

ভরতপুরে চোলাই সহ বৃদ্ধ গ্রেপ্তার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার রাতে ভরতপুর থানার পুলিস ২০লিটার চোলাই সহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করল। সিজগ্রাম থেকে ভরতপুর কিষাণমাণ্ডি যাওয়ার ঢালাই রাস্তার একটি কালভার্টের কাছে ওই বৃদ্ধকে পুলিস পাকড়াও করে। ধৃতের নাম সাধন দাস। তার বাড়ি ওই থানার ঝিকড়া গ্রামে। শুক্রবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে। বিচারক তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, এদিন রাতে ভরতপুর থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ওই কালভার্টের কাছে বৃদ্ধকে দেখতে পাই। এরপর তার জিজ্ঞাসাবাদ শুরু হয়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ