সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার সকালে ভরতপুর থানার যদুপুর গ্রামে বাপেরবাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম আলিশা মণ্ডল(১৯)। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে স্থানীয় জজান গ্রামের এক যুবকের সঙ্গে আলিশার বিয়ে হয়েছিল। ওই যুবক মামার বাড়িতে থাকতেন। বিয়ের কিছুদিন পরেই অশান্তির কারণে বধূ বাপেরবাড়ি চলে আসেন। এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।



