Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভরতপুর-২ ব্লকের নাম পরিবর্তন করে সালার রাখার দাবি অপূর্বর

ভরতপুর-২ ব্লকের নাম পরিবর্তন করে সালার রাখার দাবি অপূর্বর
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: ভরতপুর-২ ব্লকের নাম পরিবর্তন করে সালার রাখার দাবি জানালেন কান্দির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার। বুধবার তিনি বিধানসভায় বলেন, ভরতপুর-২ ব্লকের নাম পরিবর্তন করে সালার করা হোক। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছেন। অপূর্ববাবু বলেন, এই ব্লক এলাকার প্রশাসনের সমস্ত অফিস থেকে থানা চিকিৎসা কেন্দ্র সমস্ত কিছুই সালার নামে পরিচিত। নাম পরিবর্তনের পিছনে অনেক সমস্যা থাকলেও পদক্ষেপটা এখন থেকে নেওয়া যেতে পারে। এদিন বিধানসভায় প্রস্তাব তুলেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ